Thursday, July 23, 2026
26.4 C
Kolkata

মুর্শিদাবাদের হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাটে চিকিৎসা পরিষেবা বিপর্যস্ত, রোগীদের পড়তে হয় চরম দুর্ভোগের মুখে

মুর্শিদাবাদ জেলার সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাটের জেরে কার্যত থমকে গেছে চিকিৎসা পরিষেবা। হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টা থেকে বিদ্যুৎ চলে যাওয়ার পর দীর্ঘ সময়েও তা ফিরিয়ে আনা যায়নি, ফলে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা ও তাদের পরিবার। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান, নেবুলাইজার, পানীয় জলের মোটরসহ জরুরি সরঞ্জাম বন্ধ হয়ে পড়েছে। এদিকে প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছেন রোগীরা। বিদ্যুৎ বিভ্রাটের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন প্রসূতি মহিলা, শ্বাসকষ্টের রোগী এবং হৃদরোগে আক্রান্তরা।

অন্যদিকে পানীয় জলের মোটর কাজ না করায় হাসপাতাল চত্বরে দেখা দিয়েছে জলসংকট। অনেক রোগীর পরিবারকে বাইরে থেকে জল কিনে আনতে বাধ্য হতে হয়েছে। হাসপাতালের এক কর্মচারী জানিয়েছেন, পরিষ্কার করার সময় ভুলবশত মূল বিদ্যুৎ লাইন কেটে যায়। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। প্রশ্ন উঠছে, একটি সরকারি হাসপাতালের বিদ্যুৎ সংযোগ এত সহজে কীভাবে বিচ্ছিন্ন হতে পারে এবং কেনই বা আগে থেকে কোনো বিকল্প ব্যবস্থা রাখা ছিল না। বিদ্যুৎ বিভ্রাটের কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো জরুরি ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ছড়িয়েছে ব্যাপক ক্ষোভ এবং দ্রুত সমস্যার সমাধান চেয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি তুলেছেন তারা।

Hot this week

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

‘ইতিহাস সব মনে রাখবে’, নিট আন্দোলনে ছাত্রদের পাশে নাসিরুদ্দিন শাহ

নিট পরীক্ষা নিয়ে অনিয়ম, প্রশ্নফাঁসের অভিযোগ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র...

Topics

‘ওর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই লড়ুন’ নাম না করে অভিষেককে শুভেন্দুর কটাক্ষ

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক...

Related Articles

Popular Categories