Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

প্রায় ৩০ বছর পর পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ইজতেমা 

প্রায় ৩০ বছর পর এ রাজ্যে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে চলেছে। তাবলিগ জামাতের উদ্যোগে আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি হুগলি জেলার দাদপুর থানার পুইনান এলাকায়, কলকাতা-দুর্গাপুর রাজ্য সড়কের পাশে তিন দিনের দাদপুর ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হবে। দেশ-বিদেশের লক্ষ লক্ষ মুসল্লি এতে যোগ দেবেন বলে আয়োজক সূত্রে জানানো হয়েছে। বর্তমানে সারা বিশ্বজুড়ে যে অস্থিরতা চলছে, সে বিষয়ে বক্তারা কী বক্তব্য পেশ করবেন বিশ্ব ইজতেমায়, সেদিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের মানুষ। রবিবার সারা বাংলার দায়িত্বশীল তাবলিগ জামাতের কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০ হাজার তাবলিগ জামাতের কর্মকর্তা এই সভায় যোগদান করেছিলেন। পরিচালকমণ্ডলীর পক্ষ থেকে জানানো হয়, দেশ-বিদেশ থেকে আগত মুসল্লিদের জন্য থাকা-খাওয়া, পানীয় জল, টয়লেট-সহ যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। বিদেশি অতিথিদের যথাযথ সম্মান জানাতে এবং আপ্যায়ন নিশ্চিত করতে বাংলার বড় বড় মারকাজগুলিকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। সভায় জানানো হয়, ইজতেমায় ধর্মীয় পণ্ডিত ব্যক্তিরা বক্তব্য রাখবেন। পবিত্র কুরআন পাঠ থেকে শুরু করে তাবলিগ জামাতের মূল শিক্ষা এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। মুসল্লিদের আল্লাহর পথে চলার জন্য অনুপ্রেরণা দেওয়া হবে। এ দিনের সভায় কোন মারকাজ থেকে কত জামায়াত অংশ নেবে, তার একটি প্রাথমিক হিসাব-নিকাশ করা হয়। ইজতেমার প্রস্তুতিতে দাদপুর থানার পুলিশ-প্রশাসন সক্রিয় সহযোগিতা করে। এলাকার বহু ধর্মপ্রাণ মানুষও স্বেচ্ছাসেবক হিসেবে প্রস্তুতির কাজে যুক্ত হয়ে পাশে দাঁড়ান। সভায় বক্তব্য রাখেন- মাওলানা শফিক, জিম্মাদার রেজওয়ানসহ একাধিক বিশিষ্টজন।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories