Saturday, September 5, 2026
30 C
Kolkata

প্রধানমন্ত্রী সফরের পর ফের উত্তপ্ত মনিপুর! আরএসএসের অত্যাচারে ভস্মিভূত কুকি নেতার বাড়ি

মণিপুরে ফের হিংসার ঘটনা ঘটল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মণিপুর সফরের পরদিনই উত্তেজনা ছড়িয়ে পড়ে চূড়াচাঁদপুরে। শুক্রবার রাতে একদল উত্তেজিত জনতা কুকি নেতা ক্যালভিন আইখেনতাংয়ের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, আগুন নেভানোর আগেই বাড়ির অনেক অংশ পুড়ে যায়। কুকি কাউন্সিল ও আদিবাসী উপজাতি ফোরামের নেতা গিল্পর উয়ালজংয়ের বাড়িতেও হামলার চেষ্টা হয়, তবে স্থানীয়দের তৎপরতায় বড় ক্ষতি হয়নি। 

এই ঘটনার পর এলাকায় মোতায়েন হয় বিশাল পুলিশ বাহিনী। কিন্তু পুলিশ বাহিনী পক্ষে পরিস্থিতি শান্ত করা সম্ভব হয়নি। তার আগে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শহরে ব্যানার ও কাটআউট লাগানো হয়েছিল। কিন্তু ১১ সেপ্টেম্বর রাতে পিয়ারসনমুন ও ফিলিয়ন বাজার এলাকায় কয়েকটি ব্যানার ছিঁড়ে ফেলা হয়। পুলিশ এই ঘটনায় কয়েকজন যুবককে আটক করে। পরে সবাইকে ছেড়ে দিলেও দুই যুবককে হেফাজতে রাখে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। রবিবার বহু মানুষ চূড়াচাঁদপুর থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। তবে বিক্ষোভ কিছুক্ষণের মধ্যেই হিংসাত্মক হয়ে ওঠে। উত্তেজিত জনতা পুলিশ ও আরএএফ-কে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে। এক পুলিশকর্তা জানান, জনতা থানায় ঢোকারও চেষ্টা করে। পরে আদালতের নির্দেশে ওই দুই যুবককে জামিনে মুক্তি দেওয়া হয়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories