Saturday, September 5, 2026
30 C
Kolkata

তামিলনাড়ুতে প্রেমিকার পরিবারের হাতে খুন দলিত প্রেমিক! 

তামিলনাড়ুর মর্মান্তিক ঘটনা দেখে কেঁপে উঠলো, গোটা দেশ। ১৫ সেপ্টেম্বর ২৮ বছর বয়সী এক দলিত যুবককে খুন হতে হলো তার প্রিয় প্রেমিকার পরিবারের হাতে। জানা যাচ্ছে নিহত বৈরামুথুর বাবা একজন মোটরসাইকেল মেকানিক। নিহত এই দলিত যুবক তামিলনাড়ুর আদিয়ামঙ্গলম গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে খবর তিনি বিগত ১০ বছর ধরে মালিনী নামক এক মেয়ের সঙ্গে এক সম্পর্কে জড়িত ছিলেন তবে এই সম্পর্ক মেনে নিতে পারেনি প্রেমিকার পরিবার। অভিযোগ উঠছে প্রেমিকার মা বৈরামুথুর দোকানে গিয়ে তাকে চূড়ান্ত অপমান করে। 

১৪ সেপ্টেম্বর, পুলিশের মধ্যস্থতায় দুই পরিবারকে নিয়ে একটি কাউন্সেলিং সেশনে বসানো হয়। মালিনী স্পষ্ট জানিয়ে দেন, তিনি বৈরামুথুকে বিয়ে করবেন এবং তার সাথেই থাকতে চান। এরপরই মালিনীর পরিবার লিখিতভাবে জানায়, তারা এই সম্পর্ক থেকে দূরে থাকবে। মালিনী চেন্নাই ফিরে যান বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজ নিতে কিন্তু পরদিন রাতে মালিনীর কয়েকজন আত্মীয় বৈরামুথুর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। পুলিশ পরে বিজয়া, গুগন, অন্বুনীতি ও বাস্কর নামে চারজনকে গ্রেপ্তার করে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories