Saturday, September 5, 2026
30 C
Kolkata

লখনউতে মিলাদ-উন-নবী নিয়ে প্রতিবাদ, মুসলিম মহিলাদের নেতৃত্বে শান্তিপূর্ণ আন্দোলন

২০ সেপ্টেম্বর, লখনউ -এর বিধান ভবনের সামনে এক ব্যতিক্রমী দৃশ্য দেখা যায়। প্রায় ২৫ জন মুসলিম মহিলা সেখানে জড়ো হয়ে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদে অংশ নেন। তাদের দাবি ছিল, মিলাদ-উন-নবী উপলক্ষে পুলিশ যেভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষকে অভিযুক্ত করেছে, তা অন্যায় এবং পক্ষপাতদুষ্ট। সম্প্রতি উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে অভিযোগ আনা হয় যে, নবীজির জন্মদিন উপলক্ষে কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ পোস্টার এবং ব্যানার লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে। এর প্রতিবাদেই এই মহিলার দল “আই লাভ মোহাম্মদ” প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামেন।

এই প্রতিবাদের নেতৃত্ব দেন প্রখ্যাত কবি মুনাওয়ার রানার মেয়ে সামিয়া রানা। তিনি বলেন, “উত্তরপ্রদেশে সংখ্যালঘুদের কণ্ঠরোধ করা হচ্ছে, আর এই ধরনের এফআইআর সংবিধানবিরোধী।”
প্রথমদিকে প্রতিবাদ শান্তিপূর্ণ থাকলেও, পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং কয়েকজনকে আটক করে। সামিয়া রানা সংবাদমাধ্যমে বলেন, “বিজেপি সরকার মুসলিমদের প্রতি অবিচার করছে এবং আমাদের ধর্মীয় অনুভূতিকে অপরাধের চোখে দেখছে। এটা ভারতের ধর্মনিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেলে।”

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories