Saturday, September 5, 2026
30 C
Kolkata

পুজোর আগে টোটো চালকদের জন্য নতুন নিয়ম, মুনাফা আয়ের জন্যই কি রাজ্য সরকারের এমন সিদ্ধান্ত?

পশ্চিমবঙ্গে টোটো চলাচলের উপর নতুন নিয়ম চালু করল রাজ্য পরিবহণ দফতর। এক দীর্ঘ ১১ পাতার নির্দেশিকায় বলা হয়েছে, এবার থেকে নির্দিষ্ট রুট ছাড়া টোটো অন্য কোথাও চলতে পারবে না। এই নিয়ম শারদোৎসবের আগেই কার্যকর হবে।

অনেক দিন ধরেই শহর ও গ্রামে বেপরোয়া ভাবে চলছিল টোটো, যার বেশিরভাগই ছিল বেআইনি। এবার সেই বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত। প্রতিটি টোটোর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং থাকবে নির্দিষ্ট নম্বর প্লেট ও কিউআর কোড। কিউআর স্ক্যান করেই ধরা যাবে কোন টোটো কোথায় চলেছে।

এক ব্যক্তির নামে একাধিক টোটোর রেজিস্ট্রেশন আর করা যাবে না। টোটো থেকে এতদিন রাজস্ব আসত না, এবার থেকে বাৎসরিক কর আদায় হবে। এতে সরকারের আয়ও বাড়বে বলে জানানো হয়েছে।

জাতীয় ও রাজ্য সড়কে টোটো চলাচল একেবারে নিষিদ্ধ করা হয়েছে। যানজট ও দুর্ঘটনা রুখতেই এই পদক্ষেপ। ভবিষ্যতে বেআইনি টোটোর বদলে বৈধ ই-রিকশা চালু করার পরিকল্পনাও রয়েছে সরকারের। প্রশাসনের আশা, নতুন নিয়মে টোটো পরিষেবায় শৃঙ্খলা ফিরবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories