Saturday, September 5, 2026
30 C
Kolkata

‘লাভ জিহাদ ‘ নিয়ে বিতর্কিত মন্তব্য করে মুসলিমদের তীব্র আক্রমণ করলেন মহারাষ্ট্রের বিজেপি নেতা নীতেশ রানে

নবরাত্রির গারবা অনুষ্ঠান ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী ও বিজেপি নেতা নীতেশ রানে। সোমবার তিনি দাবি করেন, গারবার অনুষ্ঠানগুলি এখন ‘লাভ জিহাদের কেন্দ্রবিন্দু’ হয়ে উঠছে। তিনি বিশ্ব হিন্দু পরিষদের পরামর্শকে সমর্থন করে বলেন, গারবায় অংশগ্রহণকারীদের পরিচয়পত্র যাচাই করা উচিত। তার দাবি, পরিচয় পত্র যাচাই করার ফলে হিন্দু মহিলাদের হয়রানি ঠেকানো সম্ভব হবে। রানে বলেন, “ইসলাম মূর্তিপূজায় বিশ্বাস করে না। তাহলে মুসলিম যুবকেরা কেন গারবায় অংশ নিচ্ছে? আমার মতে, তারা মিথ্যা পরিচয়ে ঢুকে হিন্দু মহিলাদের হয়রানি করছে। লাভ জিহাদ ছাড়া এর আর কোনো ব্যাখ্যা নেই।”

তিনি আরও বলেন, “যারা গারবায় আগ্রহ দেখায়, তাদের হিন্দুধর্ম গ্রহণ করার বিষয়ে ভাবা উচিত। কারণ এক সময়ে আমরা সবাই হিন্দুই ছিলাম।”অন্যদিকে রানের এই বক্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিরোধীরা অভিযোগ তুলেছে, তিনি সমাজে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করছেন এবং নির্বাচনের আগে হিন্দু-মুসলিলের মধ্যবর্তী সাম্প্রদায়িকতাকে উসকে দিচ্ছেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories