Saturday, March 7, 2026
22.7 C
Kolkata

কারবালা কবরস্থানের জমি নিয়ে বিতর্ক, মুতাওয়াল্লি কমিটির সাংবাদিক সম্মেলনে জানালো তীব্র অভিযোগ

গত বৃহস্পতিবার শিবডাঙ্গা জুমা মসজিদে মুতাওয়াল্লি কমিটির ডাকে এক সাংবাদিক সম্মেলনে আইনজীবী তৌফিক আহমেদ জানান, কবরস্থানের ৫.৪০ একর জমিতে তৃণমূল পরিচালিত জেলা পরিষদ দোতলা ভবন তৈরি করছে। তাদের দাবি, জেলা প্রশাসন, ওয়াকফ বোর্ড ও জনপ্রতিনিধিদের একাংশ এই বেআইনি কাজকে মদত দিচ্ছেন। জেলা পরিষদের দাবি, এটি তাদের নিজস্ব জমি। অথচ মুতাওয়াল্লি কমিটির বক্তব্য, জমিটি ওয়াকফ সম্পত্তি এবং এই নিয়ে আগেও লিখিত অভিযোগ জানানো হয়েছে।

ডাঃ এম হাসনাত আলী বলেন, জমি মাপের পর যৌথ রিপোর্ট তৈরি না করে এডিএম জেলা পরিষদ একতরফা রিপোর্ট ওয়াকফ বোর্ডে পাঠিয়েছেন, যেখানে বলা হয়েছে জমিতে কোনও মসজিদ নেই। অথচ মসজিদ চত্বরে বসেই এই প্রেস মিট হচ্ছে। মুতাওয়াল্লি কমিটির সভাপতি সানোয়ার সেখ এই রিপোর্টকে সরাসরি ভুল বলে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, এই ষড়যন্ত্রের পিছনে জেলা প্রশাসনের একাংশ ও ওয়াকফ বোর্ডের সিইও রয়েছেন।
কমিটির দাবি:
১. কবরস্থানের খতিয়ান নং আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক।
২. ৫.৪০ একর জমি ফিরিয়ে দেওয়া হোক। তাঁরা জানান, দাবি না মানলে জেলা জুড়ে গণ আন্দোলন গড়ে তোলা হবে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories