Saturday, September 5, 2026
28 C
Kolkata

বহরমপুরে দুর্গাপুজোয় ‘অসুর’ রূপে  বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস

মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে এবারের দুর্গাপুজো নিয়ে উঠেছে তুমুল বিতর্ক। খাগড়ার এক পুজো মণ্ডপে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসকে অসুররূপে দেখানো হয়েছে। প্রতিমায় দেখা যাচ্ছে, দেবী দুর্গা ত্রিশূল দিয়ে অসুর রূপী ইউনুসকে বধ করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে দর্শনার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন এটি স্বাধীন মত প্রকাশ, কেউ আবার বলছেন এটি অনভিপ্রেত এবং প্রতিবেশী দেশের প্রতি অপমানজনক বার্তা।

পুজো মণ্ডপটি ‘সাধক নরেন্দ্র স্মৃতি পুজো কমিটি’র পক্ষ থেকে তৈরি করা হয়েছে। প্রতিমাটি গড়েছেন খ্যাতনামা মূর্তি শিল্পী অসীম পাল। তিনি বলেন, “আমি আয়োজকদের নির্দেশ মতোই কাজ করেছি।বাকিটা দর্শকরাই বিচার করবেন।” তবে কেন ইউনুসকে অসুর হিসেবে দেখানো হল, সে বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে স্পষ্ট কিছু জানানো হয়নি।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories