Saturday, September 5, 2026
28 C
Kolkata

দেরাদুনে হজরত মহম্মদ (সা.)-কে নিয়ে করা আপত্তিকর পোস্টকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়লেন মুসলিম সম্প্রদায়!

দেরাদুনের পাটেল নগরে মঙ্গলবার রাতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এক সামাজিক যোগাযোগ মাধ্যমে করা আপত্তিকর পোস্টকে কেন্দ্র করে। নবী অবমাননাকর মন্তব্যের স্ক্রিনশট ভাইরাল হলে এলাকায় শুরু হয় বিক্ষোভ। পুলিশ জানায়, হারদোই জেলার বাসিন্দা ও বর্তমানে পাটেল নগরে থাকা ১৯ বছরের যুবক গুলশন সিং সোমবার এই পোস্টটি শেয়ার করেন। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষ ক্ষোভ প্রকাশ করেন। বাজার থানার ইনচার্জ প্রমোদ শাহ সঙ্গে সঙ্গে মামলা দায়ের করেন। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা হয় যার মধ্যে রয়েছে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো ও অনুভূতিতে আঘাত করার অভিযোগ। গুলশনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ এবং আপত্তিকর পোস্ট মুছে ফেলা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে প্রায় ৮০০ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। তারা পুলিশ পোস্টের সামনে স্লোগান দেন, রাস্তা অবরোধ করেন। পরিস্থিতি সামলাতে আশপাশের থানাগুলি থেকে অতিরিক্ত বাহিনী আনা হয়। দেরাদুনের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অজয় সিং জানিয়েছেন, ভিড় ছত্রভঙ্গ করতে বলপ্রয়োগও করা হয়েছে। অপরদিকে, বিক্ষোভকারীদের বিরুদ্ধেও অবৈধ জমায়েত, সরকারি কাজে বাধা এবং আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আলাদা মামলা দায়ের করা হয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories