Saturday, September 5, 2026
28 C
Kolkata

আরএসএস শতবর্ষ উদযাপন নিয়ে বিতর্ক, কেরলের মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা

নরেন্দ্র মোদী সরকারের আরএসএস-এর শতবর্ষ উপলক্ষে স্মারক ডাকটিকিট ও মুদ্রা প্রকাশের একদিন পরই তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই উদ্যোগের তীব্র সমালোচনা করে আরএসএসকে ইজরায়েলের জায়োনিস্টদের সঙ্গে তুলনা করেন।
বুধবার কেরলের কন্নুরে একটি জনসভায় বিজয়ন বলেন, “ইজরায়েলের জায়োনিস্ট আর ভারতের আরএসএস একে অপরের যমজ ভাই।” এর আগেও বিজয়ন এক্স-এ (পূর্বের টুইটার) পোস্ট করে লিখেছিলেন, আরএসএস-এর শতবর্ষ উদযাপন “সংবিধানের প্রতি চরম অসম্মান”।
এই প্রসঙ্গে সিপিএম সাধারণ সম্পাদক ডি. রাজাও আরএসএস-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “আরএসএস দেশের সমাজ ও সংস্কৃতিতে কী অবদান রেখেছে? তাদের কাজ জাতিকে ভাগ করা, বিদ্বেষ ছড়ানো ও দেশের ঐক্য ভাঙার চেষ্টা করা।” তিনি আরও বলেন, “স্বাধীনতা আন্দোলনের সময় আরএসএস কী করেছে, প্রধানমন্ত্রী সেটা ব্যাখ্যা করুন।” অন্যান্য রাজনৈতিক দলগুলিও এই নিয়ে মুখ খুলেছে। আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং অভিযোগ করেন, “সরকার এমন একটি সংস্থার সম্মান করছে, যারা ৫২ বছর জাতীয় পতাকা উত্তোলন করেনি এবং ব্রিটিশদের পাশে দাঁড়িয়েছিল।”

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories