Saturday, September 5, 2026
28 C
Kolkata

বিহারে ক্ষমতায় এলে প্রতিটি পরিবারে সরকারি চাকরি! বিহার ভোটের আগে লালু পুত্র তেজস্বী যাদবের বড় প্রতিশ্রুতি

বিহার বিধানসভা নির্বাচন ঘিরে বড়সড় প্রতিশ্রুতি দিলেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব। তিনি ঘোষণা করেছেন—রাজ্যের প্রতিটি পরিবারে অন্তত একজনকে সরকারি চাকরি দেওয়া হবে।

পটনায় সাংবাদিক বৈঠকে তেজস্বী বলেন, “যে পরিবারে কেউ সরকারি চাকরি করেন না, সেখানে একজনকে চাকরি দেওয়া হবে। ২০ দিনের মধ্যে আইন পাস করব, আর ২০ মাসের মধ্যে বাস্তবায়ন করব।”

এই প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করতে তিনি ‘বিশেষ কর্মসংস্থান আইন’ আনার কথাও জানিয়েছেন। তাঁর দাবি, আগের জোট সরকারে মাত্র ১৭ মাসে ৫ লক্ষ চাকরি দেওয়া হয়েছিল, তাই এবারও তা সম্ভব।

তবে বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন—বিহারের প্রায় ২.৭৬ কোটি পরিবারের মধ্যে কতগুলো যৌথ পরিবার, আর বাজেটের সীমাবদ্ধতায় এত বিশাল কর্মসংস্থান কতটা বাস্তবসম্মত। বিরোধীরা একে সরাসরি “ভোটের আগে প্রতারণা” বলে কটাক্ষ করেছে।

অন্যদিকে, যুব সমাজে এই প্রতিশ্রুতি ইতিমধ্যেই সাড়া ফেলেছে। বেকারত্বে জর্জরিত তরুণদের কাছে এটি একরকম আশার আলো। তেজস্বী জোর দিয়ে বলেছেন, “আমরা বৈজ্ঞানিক সমীক্ষা করেছি। প্রতিটি পরিবারের তথ্য আমাদের কাছে আছে। এটা কোনো জুমলাবাজি নয়।”

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories