Tuesday, October 20, 2026
28 C
Kolkata

বিগত ৫ বছর ধরে কেন্দ্রীয় সরকারের মুসলিম বিদ্বেষের শিকার হচ্ছে জেলবন্দি উমর খালিদ

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-বিরোধী আন্দোলনের নেতা উমর খালিদ অভিযোগ করেছেন, ২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লি দাঙ্গা মামলায় তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। আদালতে তিনি দাবি করেন, পুলিশ পক্ষপাতদুষ্টভাবে তদন্ত চালাচ্ছে এবং প্রকৃত ষড়যন্ত্রকারীদের এখনও গ্রেপ্তার করা হয়নি।

কার্কারডুমা আদালতে অতিরিক্ত সেশন বিচারক সমীর বাজপেয়ীর সামনে খালিদের আইনজীবী, সিনিয়র অ্যাডভোকেট ত্রিদীপ পাইস প্রশ্ন তোলেন, চার্জশিটে একাধিক হোয়াটস্যাপ গ্রুপের উল্লেখ থাকলেও শুধুমাত্র উমর খালিদকেই কেন অভিযুক্ত করা হয়েছে? আইনজীবী আরও জানান, ২০১৯ সালের ৮ ডিসেম্বর যে বৈঠকটি ষড়যন্ত্রমূলক বলে দাবি করা হচ্ছে, সেখানে সমাজকর্মী যোগেন্দ্র যাদব ও মানবাধিকার কর্মী নাদিম খানও উপস্থিত ছিলেন। তবে তাঁদের বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি বা ইউএপিএ ধারাও প্রয়োগ করা হয়নি। পাইস বলেন, “শুধুমাত্র সিএএ-এনআরসি বিরোধী আন্দোলন সংগঠনের কথা বলার জন্য উমরের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।”

২০২০ সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে ঘটে যাওয়া দাঙ্গায় ৫৩ জনের মৃত্যু হয় এবং শতাধিক মানুষ গৃহহীন হন। বহু সিএএ বিরোধী আন্দোলনকারী এখনও জেলে রয়েছেন। উমর খালিদকে পাঁচ বছর আগে একই ধরনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি এবং তাঁর পরিবার দাবি করেছেন, দিল্লি পুলিশ মিথ্যা প্রমাণ সাজিয়ে তাঁকে ফাঁসিয়েছে। মামলার পরবর্তী শুনানি ১৪ অক্টোবর নির্ধারিত হয়েছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories