Saturday, September 5, 2026
28 C
Kolkata

যোগী রাজ্যে বন্ধ হচ্ছে না অত্যাচার!১৮৬ টি মুসলিম দোকানে ভাঙচুর, ক্ষতি ১৫ কোটি

গুজরাতের গান্ধিনগরের বাহিয়াল গ্রামে সম্প্রতি মুসলিম অধ্যুষিত এলাকায় ভাঙচুর চালিয়েছে প্রশাসন। অভিযোগ, ওই এলাকায় বহু দোকান সরকারি জমিতে অবৈধভাবে গড়ে উঠেছিল তবে ক্ষতিগ্রস্ত দোকানদাররা এই অভিযোগ মানতে নারাজ। স্থানীয় সূত্রে জানা গেছে, বাহিয়ালে মোট ১৮৬টি দোকান ভেঙে দিয়েছে প্রশাসন। এই সব দোকানের অধিকাংশই মুসলিম ব্যবসায়ীদের মালিকানাধীন বলে জানা যায়। স্থানীয় এক বাসিন্দা গাফফার রাঠোর জানান, “আমাদের দোকানগুলি সরকারি জমিতে ছিল না। ক্ষতির পরিমাণ ১০-১৫ কোটি টাকা। আমরা গরিব মানুষ, এখন সব হারিয়ে পথে বসেছি।” তিনি আরও অভিযোগ করেন, “প্রশাসন শুধু মুসলমানদের দোকানই ভেঙেছে। এটা নিছক প্রতিশোধমূলক ভাঙচুর।”

আরও এক স্থানীয় ব্যবসায়ী মুস্তাকিম মালিক জানান, তার ১৮টি দোকান ভেঙে ফেলা হয়েছে, যার মধ্যে ১৪টি তার নিজের, আর বাকিগুলো আত্মীয়দের। তিনি বলেন, “এই জমি আমাদের দাদার নামে রেজিস্টার করা। আমরা ২০ বছর ধরে ব্যবসা করছি, নিয়মিত বিলও দিতাম।” তবে রাজ্য সরকার ও পুলিশ প্রশাসন জানিয়েছে, এই অভিযান অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ। গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি এবং পুলিশের ডিজিপি এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। গ্রামবাসীদের দাবি, প্রশাসন কোনো সঠিক তদন্ত না করেই এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories