Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে মেটিয়াবুরুজে তীব্র প্রতিবাদ সভা!

পশ্চিমবঙ্গের মেটিয়াবুরুজ ইউনিয়নে শুক্রবার শান্তিপূর্ণভাবে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই সভাটি আয়োজন করেছে সংখ্যালঘু গণসংগঠন অল ইন্ডিয়া তৌহিদী জনতা। সোফি কাটগোলার মোড়ে অনুষ্ঠিত সভায় স্থানীয় কর্মী, ইমাম, উলামা ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এই সভায় বক্তারা জানান, বর্তমান ওয়াকফ আইন মুসলিম সমাজের ধর্মীয় সম্পত্তি ও অধিকার হরণ লক্ষ্য করে আনা হয়েছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের মাওলানা কামরুজ্জামান বলেন, “এই সংশোধনী আইন মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় আঘাত করে এবং তাদের মৌলিক অধিকার কেড়ে নেয়।” মাওলানা হাসিবুর রহমান জানান, তারা জেলার প্রত্যেক গ্রাম পর্যন্ত আন্দোলন ছড়িয়ে দেবেন এবং জনবিচ্ছিন্ন নীতির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা হবে।

এই সভায় ভোটার তালিকা সংশোধন, রাজ্যে ওবিসি সংরক্ষণ ও পরিযায়ী শ্রমিকদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ গড়ে তোলার ঝুঁকি নিয়ে আলোচনা হয়। মেটিয়াবুরুজ ইউনাইটেডের সভাপতি সালমান বলেন, “সরকার যদি আমাদের ধর্ম ও সংস্কৃতিকে আঘাত করে, আমরা চুপ থাকব না।” তিনি প্রয়োজনে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এই সভায় সংগঠনের সদস্যগ্রহণ ফর্ম উন্মোচন করা হয় এবং আরও জোরদারভাবে স্থানীয় সংগঠন গঠনের কথাও জানানো হয়। অল ইন্ডিয়া তৌহিদী জনতা মিডিয়া ইউনিট জানিয়েছে তারা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত সংশোধিত ওয়াকফ আইন সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হচ্ছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories