Saturday, September 5, 2026
28 C
Kolkata

বিজেপি নেতা মাশুম আক্তারের ইসলাম বিরোধী মন্তব্যে ক্ষুব্ধ ফুরফুরা শরীফের পীর সাহেবরা

সম্প্রতি বিজেপি নেতা মাশুম আক্তারের এক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিওতে ইসলাম ধর্ম ও মুসলিম সমাজের আলেম-দরবেশদের নিয়ে কুরুচিপূর্ণ ও অপমানজনক মন্তব্য করতে দেখা যায় তাঁকে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন পশ্চিমবঙ্গের ফুরফুরা শরীফের পীর সাহেবরা।

এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন পীরজাদা সাফেরি সিদ্দিকী, পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী, পীরজাদা মোসফেকিন সিদ্দিকী, পীরজাদা মুজাহিদ সিদ্দিকী, পীরজাদা মিনহাজ সিদ্দিকী ও পীরজাদা সৈয়দ আফতাব উদ্দিন হোসেন। তাঁদের মতে, মাশুম আক্তারের এই মন্তব্য শুধু ইসলাম ধর্ম নয়, গোটা মুসলিম সমাজের প্রতি বড় ধরনের অবমাননা। পীর সাহেবরা বলেন, “হাদিসে বলা আছে, কিছু শিক্ষিত মানুষ যখন শয়তানের পথে যায়, তখন তাদের বিবেক হারিয়ে যায়। মাশুম আক্তার তারই এক উদাহরণ।” তাঁদের আরও বক্তব্য, মুসলিম সমাজে আলেম, পীর-দরবেশরা সমাজ গঠনে ও ধর্ম প্রচারে বড় ভূমিকা রেখেছেন। স্বাধীনতা আন্দোলনেও তাঁদের অবদান ছিল গুরুত্বপূর্ণ। পীর সাহেবদের অভিযোগ, মাশুম আক্তার রাজনৈতিক ও আর্থিক লাভের আশায় মুসলিম সমাজকে নিয়ে মিথ্যা প্রচার করছেন। তাঁরা বিজেপি নেতা মাশুম আক্তাকে সমাজের কলঙ্ক বলেও আখ্যা দেন।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories