Saturday, September 5, 2026
28 C
Kolkata

এহতেশাম সিদ্দিকী ১৯ বছর পর জেল থেকে বেরিয়ে স্বাধীনতা পেলো কি? বই প্রকাশ অনুষ্ঠানে পুলিশি হয়রানি

মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে প্রকাশ হল এহতেশাম সিদ্দিকীর লেখা বই ‘হরর সাগা’। তবে আয়োজকরা অভিযোগ করেছেন, অনুষ্ঠান চলাকালীন তাদের পুলিশি হেনস্তার শিকার হতে হয়। ২০০৬ সালের মুম্বাই ট্রেন বিস্ফোরণ মামলায় প্রায় ১৯ বছর কারাদণ্ডের পর নির্দোষ প্রমাণিত হন এহতেশাম সিদ্দিকী। শনিবার সন্ধ্যায় ভিআইপি রোডের হজ হাউসের কাছে বাইতুল ইয়াতিমে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।বইটিতে সিদ্দিকী কারাগারে তাঁর নির্যাতন, একাকীত্ব এবং তদন্ত সংস্থার প্রমাণ জালিয়াতির অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। ২০১৫ সালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সিদ্দিকীকে এই বছরের জুলাইয়ে বোম্বে হাইকোর্ট খালাস দেয়।

আয়োজক সংগঠন ইনোসেন্স নেটওয়ার্ক আওরঙ্গাবাদ জানিয়েছে, অনুষ্ঠান শুরুর আগে পুলিশ তাঁদের বারবার ফোন করে অনুষ্ঠান বাতিলের চাপ দেয়। এমনকি পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানের স্থান মালিকের সাথেও দেখা করে তদন্তের নাম করে খোঁজখবর নেন। অনুষ্ঠান চলার সময় প্রায় ২০০ মিটার দূরে পুলিশ মোতায়েন ছিল এবং অতিথিদের নাম, ঠিকানা ও উপস্থিত থাকার কারণ জানতে চাওয়া হয়। এই ঘটনার ফলে কয়েকজন অতিথি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। তবে পুলিশের উপস্থিতি সত্ত্বেও প্রায় ৫০ জন অংশগ্রহণকারী নিয়ে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আয়োজকরা বলেন, পুলিশের এই পদক্ষেপের কোনো লিখিত আদেশ বা এফআইআর ছিল না। পুলিশের এমন কার্যকলাপ সম্পূর্ণ আইন বহির্ভূত এবং মানবাধিকার লঙ্ঘন বলে মনে করছেন আয়োজকরা। অনুষ্ঠানে সমাজকর্মী, সাংবাদিক ও প্রাক্তন জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা সিদ্দিকীর দীর্ঘ কারাবাসের নিন্দা জানান এবং ৭/১১ মামলায় খালাসপ্রাপ্ত সকলের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি তোলেন। ইনোসেন্স নেটওয়ার্ক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories