Saturday, September 5, 2026
28 C
Kolkata

দিল্লিতে মারাত্মক বায়ুদূষণ কমাতে প্রথমবার নামানো হবে কৃত্রিম বৃষ্টি

দীপাবলির পর দিল্লির বায়ু মারাত্মক বিষাক্ত হয়ে উঠেছে। সেখানে দূষণের মাত্রা ৪৫০ অতিক্রম করেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঘোষণা করেছেন কৃত্রিম বৃষ্টির উদ্যোগ। ‘ক্লাউড সিডিং’ প্রকল্পের মাধ্যমে ২৯ অক্টোবর প্রথমবার দিল্লিতে মেঘে জল ছড়িয়ে বৃষ্টি নামানো হবে। এই কাজে সাহায্য করবে আইআইটি কানপুর। কৃত্রিম বৃষ্টির জন্য উত্তর-পশ্চিম ও দিল্লির পার্শ্ববর্তী এলাকায় বিমান ব্যবহার করে সিলভার আয়োডিন, আয়োডাইজড নুন ও রকসল্ট মিশ্রণ ছড়ানো হবে, যা মেঘের জলীয় বাষ্পকে ঘনীভূত করবে এবং বৃষ্টি নামাবে। প্রকল্পের খরচ পড়েছে ৩.২১ কোটি টাকা। মুখ্যমন্ত্রী জানান, এটি শুধু প্রযুক্তিতে নয়, পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories