Friday, March 6, 2026
32.6 C
Kolkata

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের ৩,৮১২টি বিদ্যালয়ে নেই কোনও শিক্ষার্থী

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সারা দেশে প্রায় ৮,০০০টি বিদ্যালয়ে একজনও শিক্ষার্থী ভর্তি হয়নি।
সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, এই শূন্য ভর্তির স্কুলগুলিতে এখনো প্রায় ২০,৮১৭ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত আছেন। রাজ্যভিত্তিক হিসাবে পশ্চিমবঙ্গ শীর্ষে রয়েছে বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গে ৩,৮১২টি বিদ্যালয়ে কোনও ছাত্রছাত্রী নেই, তবুও এই স্কুলগুলিতে ১৭,৯৬৫ জন শিক্ষক কর্মরত।

তেলেঙ্গানা এই তালিকায় দ্বিতীয় স্থানে, যেখানে ২,২৪৫টি স্কুলে একজনও শিক্ষার্থী নেই। এই রাজ্যে কর্মরত শিক্ষকের সংখ্যা ১,০১৬ জন। তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ, যেখানে ৪৬৩টি স্কুলে কোনও ভর্তি হয়নি। উত্তরপ্রদেশে এই ধরনের স্কুলের সংখ্যা ৮১টি। অন্যদিকে, দিল্লি, মহারাষ্ট্র, আসাম, হরিয়ানা, ত্রিপুরা এবং গোয়ার মতো রাজ্যগুলোতে এমন কোনও শূন্য ভর্তির স্কুল নেই।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories