Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

তেজস্বী যাদবের প্রতিশ্রুতি! ক্ষমতায় এলে বাতিল হবে ওয়াকফ আইন

বিহারের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর নেতা তেজস্বী প্রসাদ যাদব রবিবার এক জনসভায় ঘোষণা করেন, আগামী বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে ওয়াকফ সংশোধনী আইন বাতিল করা হবে। বিহারের মুসলিম অধ্যুষিত অঞ্চলের কাটিহারে আয়োজিত এই সভায় তেজস্বী বিজেপি ও রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, “আমার বাবা লালু প্রসাদ যাদব কখনও সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপস করেননি, কিন্তু নীতীশ কুমার নিজের স্বার্থে সেই শক্তিগুলির সঙ্গে হাত মিলিয়েছেন।”

তেজস্বী অভিযোগ করেন, আরএসএস ও বিজেপি সারা দেশে সাম্প্রদায়িক বিভেদ ছড়িয়ে দিচ্ছে। তার কথায়, বিজেপি এখন ‘ভারত জ্বালাও পার্টি’ তে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, “যদি ইন্ডিয়া জোট সরকার গঠন করে, তাহলে এই ওয়াকফ সংশোধনী আইনকে আমরা বাতিল করবো।”
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে সংসদে পাস হওয়া ওয়াকফ সংশোধনী আইন নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা বলছে, এই আইন মুসলিমদের ধর্মীয় ও সম্পত্তিগত অধিকারে হস্তক্ষেপ করছে।

তেজস্বী যাদবের ঘনিষ্ঠ ও আরজেডি বিধান পরিষদের সদস্য মোহাম্মদ কারী সোহাইবও শনিবার বলেন, “তেজস্বী মুখ্যমন্ত্রী হলে বিজেপি জোটের পাস করা সব কালা আইন তুলে নেওয়া হবে।” এই সভায় তেজস্বী আরও অভিযোগ করেন, নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকার গত দুই দশকে সীমাঞ্চলের উন্নয়নের জন্য কিছুই করেনি।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories