Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

“বাংলা বাঁচাও যাত্রা” ঘোষণা সেলিমের — SIR, OBC, নদী ভাঙ্গন ইস্যুতে তৃণমূল–বিজেপিকে একযোগে আক্রমণ

ভোটার তালিকা সংশোধন থেকে শুরু করে নদীভাঙন, ওবিসি সংরক্ষণ ও SIR প্রকল্প—রাজ্যের একাধিক ইস্যুতে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। রবিবার আলিমুদ্দিন স্ট্রিটে দলের রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “রাজ্যে মানুষকে ভয় দেখিয়ে, বিভ্রান্ত করে, আসল সমস্যা থেকে দূরে সরিয়ে রাখছে দুই শাসকদল। তাই এবার জনগণকে সঙ্গে নিয়েই পথে নামবে সিপিআইএম।”

সেলিমের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে প্রশাসনিক পর্যায়ে স্বেচ্ছাচারিতা চলছে। “প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে, আবার মৃত বা ভুয়ো ভোটারের নাম রয়ে যাচ্ছে তালিকায়। SIR-এর নামে ভয় দেখানো হচ্ছে—এগুলো চলতে পারে না,” বলেন সিপিআইএম নেতা। তিনি দাবি করেন, নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচনী আধিকারিকের মতো সাংবিধানিক সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, যা গণতন্ত্রের পরিপন্থী।

নদীভাঙন সমস্যার প্রসঙ্গ টেনে সেলিম বলেন, “দশকের পর দশক ধরে মানুষ ঘর হারাচ্ছে, জমি নদীতে ভাসছে, অথচ সরকার কেবল প্রতিশ্রুতি দিচ্ছে। বাস্তব কোনও উদ্যোগ নেই।” একইভাবে ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, “তৃণমূল সরকার সংবিধান মানছে না। জাতি–ধর্মের নামে বিভাজন ঘটিয়ে ভোটব্যাঙ্ক রাজনীতি করছে। বিজেপিও একই খেলা খেলছে, ধর্মের নামে মানুষকে ভয় দেখাচ্ছে।”

এই সব ইস্যুকেই সামনে রেখে সেলিম ঘোষণা করেন, রাজ্যজুড়ে শুরু হবে “বাংলা বাঁচাও যাত্রা”। আলিমুদ্দিন সূত্রে জানা গিয়েছে, এই যাত্রা বিভিন্ন জেলা ও ব্লক ঘুরে মানুষের সমস্যাগুলি সরাসরি তুলে ধরবে। শোনা যাচ্ছে কর্মসূচির মূল উদ্দেশ্য হবে রাজ্যের গণতান্ত্রিক অধিকার ও সামাজিক ন্যায়বিচারের দাবি জনমানসে পৌঁছে দেওয়া।

সেলিম বলেন, “বাংলা আজ দুর্নীতি, ভয় ও প্রতারণার রাজ্যে পরিণত হয়েছে। মানুষকে বোঝানো হচ্ছে উন্নয়নের গল্প, কিন্তু বাস্তবে সবকিছুই ভেঙে পড়ছে। এবার মানুষই বলবে—যথেষ্ট হয়েছে, বাংলা বাঁচাও।”

দলীয় সূত্রের খবর, নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে এই যাত্রা। নির্বাচনের পূর্বে যাত্রা কর্মসূচী নতুন কিছু নয়। ২০২৪ সালের নির্বাচনের আগে তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনগর্জন যাত্রা, কংগ্রেসের মধ্যমণি রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা আর বর্তমান বিহার নির্বাচনের পূর্বে ভোটার অধিকার যাত্রা পূর্বেই দেখা গেছে। এতে অবশ্য ভোটবাক্সে বামেদের কোনও লাভ হবে কিনা তা সময়ই বলবে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories