Saturday, September 5, 2026
30 C
Kolkata

মালদার চাইল্ড মিশনের মেধা প্রবেশিকা পরীক্ষায় অংশ নিল হাজারো শিক্ষার্থী

মেধা ও সুযোগের সংমিশ্রণে মালদার কালিয়াচকে অনুষ্ঠিত হল বনি চাইল্ড মিশনের মেধা প্রবেশিকা পরীক্ষা। আগামী শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি করার উদ্দেশ্যে আয়োজিত এই পরীক্ষায় এ বছর অভূতপূর্ব সাড়া মিলেছে। দুপুর ১২টা থেকে মিশনের বিশাল প্রাঙ্গণে শুরু হয় পরীক্ষা, তবে সকাল থেকেই ভিড় জমে যায় ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের। মালদা ছাড়াও মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম এবং কোচবিহার জেলা থেকে বহু শিক্ষার্থী অংশ নেয় এই দুই দিনের পরীক্ষায়। অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় এক হাজার ছাড়ায়, যা আয়োজকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে যায়। নবম ও দশম শ্রেণির পাশাপাশি নিম্ন শ্রেণির ছাত্রছাত্রীরাও অংশ নেয় এই পরীক্ষায়।

এই পরীক্ষা পরিচালনা করেন মিশনের শিক্ষক-শিক্ষিকারা। প্রশ্নপত্রে ছিল বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান, যার মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক দক্ষতা যাচাই করা যায়। যায়। মিশনের পরিচালক সামিম জাভেদ বিশ্বাস জানান, মিশনের লক্ষ্য শুধু মেধাবীদের বিকাশ নয়, আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরও সুযোগ দেওয়া। তিনি বলেন, “প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সমাজের প্রত্যেকটি শিশু মেধার আলোয় এগিয়ে আসবে।” আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করা হবে এবং মেধা তালিকার ভিত্তিতে ভর্তি শুরু হবে। আর্থিক ভাবে দুর্বল পরিবারের যোগ্য শিক্ষার্থীদের জন্যও বিশেষ সুযোগ রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories