Saturday, September 5, 2026
30 C
Kolkata

পূর্ব মেদিনীপুরে জেলাশাসক পদে নিয়োগ হলেন ইউনিস রিসিন ইসলাম

রাজ্যে এসআইআর ঘোষণার কয়েক ঘণ্টা আগেই বড়সড় প্রশাসনিক রদবদল ঘটল। পূর্ব মেদিনীপুরের নতুন জেলা শাসক হলেন ইউনিস রিসিন ইসলাম। তিনি এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের বিশেষ সচিব পদে কর্মরত ছিলেন। আগের জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝিকে পাঠানো হয়েছে পুর ও নগর উন্নয়ন দপ্তরে বিশেষ সচিব হিসেবে। সোমবার নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে মোট ৬৪ জন আধিকারিকের বদলির খবর জানানো হয়, যার মধ্যে রয়েছে দশটি জেলার জেলা শাসক। একই সঙ্গে বদলি করা হয়েছে এগরার মহকুমা শাসককেও। আগামী বছর বিধানসভা নির্বাচন, আর মঙ্গলবার থেকেই রাজ্যে কার্যকর হয়েছে এসআইআর। সূত্রের খবর, এসআইআর চালু হলে প্রশাসনিক সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনের অনুমতি লাগবে। তাই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে যাওয়ার আগেই এই রদবদল সেরে ফেলল নবান্ন, এমনই মনে করছেন ওয়াকিবহাল মহল। রাজ্যে এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা বিভ্রান্তি ও উদ্বেগও দেখা দিয়েছে। এই রদ বদল প্রশাসনিক দিক থেকে কতটা কার্যকরী হবে, তা সময় বলে দেবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories