Saturday, September 5, 2026
28 C
Kolkata

মালদার গাজোলে ড্রেন থেকে উদ্ধার পিস্তল! তিব্র চাঞ্চল্য গোটা এলাকায়

মালদার গাজোল এলাকায় ড্রেন পরিষ্কার করতে গিয়ে উদ্ধার হল একটি পিস্তল, আর তাতেই চাঞ্চল্য ছড়াল গোটা এলাকাজুড়ে। বুধবার সকালে গাজোলের বিদ্রোহী মোড় এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চায়েতের উদ্যোগে সাফাই কর্মীরা এদিন সকালে ড্রেন পরিষ্কার করার কাজ করছিলেন। কাজ চলাকালীন এক সাফাই কর্মীর কোদালে কাদামাখা অবস্থায় ভারী একটি বস্তু উঠে আসে। সন্দেহ হওয়ায় তিনি বস্তুটি উপরে তোলেন, আর তখনই দেখা যায় সেটি একটি ধাতব পিস্তল।

এই ঘটনাটি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে। কে বা কারা এই পিস্তলটি ড্রেনে ফেলেছে, তা নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। খবর পেয়ে স্থানীয় প্রধান ও গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিস্তলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, পিস্তলটি সেখানে কীভাবে এল এবং এর সঙ্গে কোনো অপরাধমূলক কার্যকলাপ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories