Saturday, September 5, 2026
28 C
Kolkata

ওষুধ খেতে গিয়ে গিলে ফেললেন বোতলের ছিপি, চিকিৎসকের তৎপরতায় প্রাণে রক্ষা মুর্শিদাবাদের বৃদ্ধের

মুর্শিদাবাদের সামসেরগঞ্জের চাঁদপুরে ঘটে গেল এক বিরল চিকিৎসা ঘটনা। ওষুধ খেতে গিয়ে অসাবধানতাবশত হাতে থাকা প্লাস্টিক বোতলের ছিপি মুখে ঢুকে গলায় আটকে যায় ৬৫ বছরের এক বৃদ্ধের। মুহূর্তের মধ্যেই তিনি শ্বাসকষ্টে ভুগতে থাকেন। পরিবারের সদস্যরা প্রথমে ভেবেছিলেন ট্যাবলেট আটকে গেছে, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে চাঁদপুর ডিডিএইচ নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।

সেখানে কর্তব্যরত ইএনটি বিশেষজ্ঞ ডা. অভিজিৎ চৌধুরী আধুনিক যন্ত্রপাতির সাহায্যে দক্ষ হাতে অপারেশন ছাড়াই রোগীর গলা থেকে ছিপিটি বের করে আনেন। বর্তমানে ওই ব্যক্তি সম্পূর্ণ সুস্থ। ঘটনাটি ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পরিবারের সদস্যরা চিকিৎসকের তৎপরতার প্রশংসায় পঞ্চমুখ। ডা. চৌধুরীর সতর্ক বার্তা — “ওষুধ বা তরল গ্রহণের সময় সামান্য অসাবধানতাও বড় বিপদের কারণ হতে পারে, তাই সচেতন থাকুন।”

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories