Saturday, September 5, 2026
28 C
Kolkata

তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু, পরিবারের দাবি— ‘এসআইআরের আতঙ্কেই প্রাণ হারালেন বিমল’

তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু, পরিবারের দাবি— ‘এসআইআরের আতঙ্কেই প্রাণ হারালেন বিমল’

পূর্ব বর্ধমানের জামালপুরের নবগ্রামের পরিযায়ী শ্রমিক বিমল সাঁত্রা (৫১)-র তামিলনাড়ুতে অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। গত ২৬ অক্টোবর অসুস্থ হয়ে সেখানকার এক হাসপাতালে ভর্তি হন তিনি এবং বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শনিবার সন্ধ্যায় বিমলের দেহ গ্রামে ফিরতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। পরিবারের দাবি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুনে চিন্তায় পড়ে যান বিমল, আতঙ্কেই তাঁর মৃত্যু হয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, এসআইআরের বিভ্রান্তি ও ভয় মানুষের প্রাণ নিচ্ছে। বিধায়ক অলোক মাঝি, রাজ্য মন্ত্রী স্বপন দেবনাথ এবং জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বিমলের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান। তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করে বলেছে, বিমলের মৃত্যু এসআইআরের সঙ্গে যুক্ত নয়। পানিহাটি, বীরভূমের পর এবার বর্ধমানেও এমন অভিযোগে রাজ্যজুড়ে আলোড়ন।পূর্ব বর্ধমানের জামালপুরের নবগ্রামের পরিযায়ী শ্রমিক বিমল সাঁত্রা (৫১)-র তামিলনাড়ুতে অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। গত ২৬ অক্টোবর অসুস্থ হয়ে সেখানকার এক হাসপাতালে ভর্তি হন তিনি এবং বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শনিবার সন্ধ্যায় বিমলের দেহ গ্রামে ফিরতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। পরিবারের দাবি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুনে চিন্তায় পড়ে যান বিমল, আতঙ্কেই তাঁর মৃত্যু হয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, এসআইআরের বিভ্রান্তি ও ভয় মানুষের প্রাণ নিচ্ছে। বিধায়ক অলোক মাঝি, রাজ্য মন্ত্রী স্বপন দেবনাথ এবং জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বিমলের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান। তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করে বলেছে, বিমলের মৃত্যু এসআইআরের সঙ্গে যুক্ত নয়। পানিহাটি, বীরভূমের পর এবার বর্ধমানেও এমন অভিযোগে রাজ্যজুড়ে আলোড়ন।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories