Wednesday, October 21, 2026
27 C
Kolkata

সন্দেশখালির শেখ শাহাজাহানকে ভর্ৎসনা, সুপ্রিম কোর্টে খারিজ জামিন আবেদন

সন্দেশখালির ঘটনার প্রধান অভিযুক্ত শেখ শাহাজাহান সুপ্রিম কোর্টে জামিন চেয়েছিলেন। তাঁর আইনজীবী রজত সিংহ রায় দাবি করেন, একই অভিযোগে সিবিআই দুটি এফআইআর করেছে, যা আইনের পরিপন্থী। প্রথম মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও দ্বিতীয় মামলার শুনানি আটকে আছে বলে অভিযোগ তোলেন তিনি। কিন্তু বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ তাঁর যুক্তি মানেননি। উল্টে তাঁকে তীব্র ভর্ৎসনা করে বলেন, মামলা হাইকোর্টে চলছে, তাই সুপ্রিম কোর্টে এ নিয়ে আলাদা শুনানি হবে না। ফলে শেখ শাহাজাহানের জেলমুক্তি আরও পিছিয়ে গেল। প্রায় আট-নয় মাস পেরিয়ে গেলেও দ্বিতীয় মামলায় কোনও অগ্রগতি না হওয়ায় তাঁর আইনজীবী হতাশা প্রকাশ করেছেন। তবে আদালতের স্পষ্ট নির্দেশ—এই বিষয়টি সম্পূর্ণভাবে হাইকোর্টের আওতায় পড়ে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories