Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

৩৫ বছর পর ঘরে ফেরা করিম! ভোটার তালিকার নথিই ফেরাল মুর্শিদাবাদের মানুষটিকে

মুর্শিদাবাদের ভগবানগোলার হাবাসপুর খাসমহল গ্রামের করিম শেখ বাড়ি ফিরলেন ৩৫ বছর পর। একসময় স্ত্রী ও পরিবার ধরে নিয়েছিল তিনি আর বেঁচে নেই। স্ত্রীও ‘মৃত’ স্বামীর নথি দেখিয়ে নতুন সংসার শুরু করেছিলেন। কিন্তু সোমবার সন্ধ্যায় আচমকা গ্রামে ফিরে আসেন করিম।
জানা গেছে, তিনি এতদিন হাওড়ার উলুবেড়িয়ায় থাকতেন এবং নতুন সংসার গড়েছিলেন। সম্প্রতি রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ায় নথির প্রয়োজনেই তিনি ফিরে এসেছেন। করিমের কথায়, “নথি না দেখালে নাম কেটে যেতে পারে, তাই ফিরেছি।”
দীর্ঘদিন পর করিমকে দেখে আনন্দে ভরে উঠেছে তাঁর ভাইয়েরা। ভাই কুদ্দুস শেখ বলেন, “দাদাকে বেঁচে ফিরে পেয়ে আমরা অভিভূত। এসআইআর না হলে হয়তো আর দেখা হতো না।” ভোটার তালিকার এই উদ্যোগ তাই যেন এক হারানো মানুষকে ফের পরিবারের মুখোমুখি করে দিল।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories