Friday, March 6, 2026
28.9 C
Kolkata

পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এস-আই-আর! জেনেনিন কি ভাবে যোগাযোগ করবেন বিএলও’র সঙ্গে

মঙ্গলবার সকাল থেকেই সারা পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অভিযান। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে এই কাজ চলছে। মূল লক্ষ্য হল প্রতিটি বুথের প্রত্যেক ভোটারের তথ্য যাচাই করে তালিকাটি সম্পূর্ণ নির্ভুল করা। এই দায়িত্ব দেওয়া হয়েছে বুথ লেভেল অফিসারদের (বিএলও)। তাঁদের কাজ হল ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার তুলনা করা। কারণ ওই বছরই শেষবার এমন বড় আকারে সংশোধন অভিযান হয়েছিল। এবার আবার সেই প্রক্রিয়া শুরু হয়েছে যাতে পুরনো বা ভুল নাম বাদ দেওয়া যায় এবং নতুন নাম অন্তর্ভুক্ত করা যায়। একদিনে ঘরে ঘরে যাওয়া সম্ভব নয় বলে এই যাচাই প্রক্রিয়া চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। এরপর ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। যাঁদের নাম বাদ পড়বে বা ভুল থাকবে, তাঁরা রাজ্য নির্বাচন কমিশনের কাছে আপিল করতে পারবেন।

রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের (CEO West Bengal) ওয়েবসাইটে (https-//ceowestbengal.wb.gov.in/) সহজেই জানা যাবে দায়িত্বপ্রাপ্ত বিএলও-র নাম ও ফোন নম্বর। এজন্য ভোটারদের “Find Your Name on the Electoral Roll” অপশনে গিয়ে নিজেদের ইপিআইসি নম্বর (ভোটার কার্ড নম্বর) দিতে হবে। ভাষা ও রাজ্যের তথ্য দিয়ে “View Details”-এ ক্লিক করলে দেখা যাবে সংশ্লিষ্ট জেলার নির্বাচন আধিকারিক (ডিইও), নির্বাচনী নথিভুক্তি আধিকারিক (ইআরও) ও বুথ লেভেল অফিসারের (বিএলও) নাম ও যোগাযোগ নম্বর। এই অভিযানের মাধ্যমে নির্বাচন কমিশন আশা করছে, আগামী নির্বাচনের আগে রাজ্যের ভোটার তালিকা আরও সঠিক ও হালনাগাদ হবে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories