Saturday, September 5, 2026
28 C
Kolkata

পণের টাকার দাবিতে গৃহবধূর মুখে বিষ ঢেলে দিল স্বামী! চাঞ্চল্য ভগবানগোলায়

মুর্শিদাবাদের ভগবানগোলা এলাকায় পণের দাবিতে এক মহিলার মুখে বিষ ঢেলে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ছয় বছর আগে বিয়ে হয়েছিল ওই দম্পতির। বিয়ের সময় নগদ টাকা, সোনা ও আসবাবপত্র দেওয়া হলেও স্বামী পরে আরও টাকার দাবি জানাতে থাকে। এর আগে স্ত্রীর বাবার বাড়ি থেকে প্রায় দেড় লক্ষ টাকা এনেও সে সন্তুষ্ট হয়নি বলে অভিযোগ। সম্প্রতি আরও এক লক্ষ টাকা আনার জন্য জোরাজুরি করলে মহিলা রাজি না হওয়ায়, ক্ষিপ্ত স্বামী তাঁর হাত বেঁধে মুখে কীটনাশক ঢেলে দেয় বলে অভিযোগ উঠেছে। বর্তমানে গৃহবধূ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তের খোঁজ চলছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories