Saturday, September 5, 2026
28 C
Kolkata

এবার দুয়ারে বিএলও!ভবানীপুরে নিজের হাতে গণনা ফর্ম নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার সকালে ভবানীপুরের নিজ বাসভবনে নিজের ভোটের গণনা ফর্ম হাতে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল প্রায় ১০টা ৩০ মিনিটে ভবানীপুরের ৭৭ নম্বর বুথের দায়িত্বে থাকা বুথ লেভেল অফিসার (বিএলও) অমিত কুমার রায় পৌঁছান মুখ্যমন্ত্রীর কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসভবনে।

নিরাপত্তার কারণে শুরুতে পুলিশ তাকে ভেতরে ঢুকতে দেয়নি। তবে অমিতবাবু জানান, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এই ফর্ম শুধুমাত্র তালিকাভুক্ত ভোটারের হাতেই সরাসরি তুলে দেওয়া যায়। সেই যুক্তি মেনে পরে ঊর্ধ্বতন পুলিশকর্তারা তাকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দেন।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নিজের ফর্ম গ্রহণ করেন এবং বিএলওকে ধন্যবাদ জানান। এই ঘটনার এক দিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে কলকাতায় প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, এই প্রক্রিয়া সাধারণ মানুষকে আতঙ্কিত করছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories