Saturday, September 5, 2026
30 C
Kolkata

আসন্ন বিধানসভার আগে মুর্শিদাবাদে উদ্ধার ৭১টি বোমা ও গ্রেফতার ১২!

মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী অঞ্চলে বুধবার বিকেলজুড়ে টানটান তৎপরতা লক্ষ্য করা গেছে। জেলা পুলিশের বিশেষ উদ্যোগে সাগরপাড়া, জলঙ্গী, রানীনগর, ইসমাপুর ও ডোমকল থানার একাধিক এলাকায় চালানো হয় বিস্তৃত বোমা অনুসন্ধান অভিযান। এই অভিযানে উপস্থিত ছিলেন ডোমকল মহকুমার এসডিপিও শুভম বাজাজ (আইপিএস) ও সংশ্লিষ্ট থানার অফিসার-ইন-চার্জরা। তাদের সঙ্গে বিশাল পুলিশ বাহিনী, মেটাল ডিটেক্টর এবং ডগ স্কোয়াডও মোতায়েন করা হয় বলে জানা গিয়েছে। এই পুরো অভিযানটি জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ (আইপিএস)-এর তত্ত্বাবধানে পরিচালিত হয়। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি জেলার নিরাপত্তা ব্যবস্থায় কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন।

বুধবারের অভিযানে ডোমকল মহকুমার বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ সকেট বোমা ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। জেলার বিভিন্ন থানায় একযোগে এই অভিযান চলেছে, যা পুরো এলাকায় নিরাপত্তা বাড়াতে বড় ভূমিকা নিয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত চলা এই বিশেষ অভিযান থেকে মোট ৭১টি বোমা, ৭ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৪টি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories