Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

ইডেনে বিশ্বকাপ জয়ী রিচার সংবর্ধনা, হঠাৎই ভাইরালক্রিকেটার মমতা ব্যানার্জীর পুরোনো ছবি

প্রায় চার দশক আগের এক প্রীতি ক্রিকেট ম্যাচের ছবি হঠাৎই আবার আলোচনার কেন্দ্রে। ১৯৮৬ সালে লোকসভা ও রাজ্যসভার সাংসদদের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল এক প্রীতি ক্রিকেট ম্যাচ। সেই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হয়েছিলেন তৎকালীন কংগ্রেস সাংসদ, বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় টুপি পরে বসে আছেন তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী মার্গারেট আলভার পাশে। ছবিটি আসলে বহু বছর আগে মার্গারেট আলভার ছেলে নিবেদিত আলভা পোস্ট করেছিলেন। তবে সম্প্রতি ইডেনে বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্চালকের মুখে মুখ্যমন্ত্রীর অতীতের এই গল্প উঠে আসতেই ছবিটি আবার ভাইরাল হয়েছে।

লোকসভার টিমের নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পি আর কুমারমঙ্গলম। সেই দলে অন্যতম সদস্য ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপক্ষে ছিলেন রাজ্যসভার সদস্যরা। ম্যাচে লোকসভা রাজ্যসভাকে হারিয়ে দেয় এবং মমতার পারফরম্যান্স তাঁকে ম্যাচসেরা করে তোলে।

তৃণমূল কংগ্রেসের নেতারা এই ছবি শেয়ার করে মুখ্যমন্ত্রীর বহুমুখী প্রতিভার কথা তুলে ধরছেন। অন্যদিকে বিরোধীরা কটাক্ষ ছুড়তে ছাড়েনি। বিজেপি নেতা সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন, “শুধু নোবেল পাওয়া ওনার বাকি।”

এই ভাইরাল ছবি আবারও প্রমাণ করছে, রাজনীতির বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনে এক সময় খেলাধুলাও ছিল গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে রাজনৈতিক তরজায় এই ছবির ব্যবহার এখন নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories