Sunday, July 26, 2026
27.1 C
Kolkata

হিজলায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ এক মরদেহ উদ্ধার:

পারভেজ হোসেন,
এনবিটিভি নিউজ ডেস্কঃ
বরিশালের হিজলা উপজেলায় মেঘনার শাখা শেওরা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ শাহিদা বেগমের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনও খোঁজ মেলেনি তার নাতি শিশু সাইমুনের (৪)।

আজ শুক্রবার (৩ জুলাই) সকাল ৯ টার দিকে দুর্ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের নাছোকাঠির একটি চর সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় শাহিদা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গত বুধবার (১ জুলাই) রাত ৮টার দিকে নাছোকাঠি সংলগ্ন মেঘনার শাখা শেওরা নদীতে ট্রলার ডুবিতে নানি ও নাতি নিখোঁজ হন। নিহত শাহিদা বেগম হিজলা-গৌরবদি ইউনিয়নের বিষকাঠালী গ্রামের মোতালেব বেপারীর স্ত্রী। ট্রলারডুবিতে নিখোঁজ সাইমুন একই এলাকার মো. আল-আমিনের ছেলে।

হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বেল্লাল হোসেন জানান, ট্রলারের মাঝি মোতালেব বেপারী পরিবার ও স্বজনদের ১১ জনকে নিয়ে হিজলার হরিণাথপুর ইউনিয়নের নাছোকাঠী গ্রামের হাটে এসেছিলেন। বাজার করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা ট্রলারে করে বিষকাঠালী গ্রামে ফিরছিলেন। রাত ৮টার দিকে মেঘনার শাখা শেওরা নদী পাড়ি দেয়ার সময় হঠাৎ দমকা বাতাস ও প্রচণ্ড ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। ৯ জন সাঁতরে তীরে উঠতে পারলেও শাহিদা বেগম ও তার নাতি সাইমুন নিখোঁজ হন।

তিনি আরও জানান, নিখোঁজ শাহিদা বেগম ও শিশু সাইমুনকে উদ্ধারে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকে নৌ-পুলিশের সদস্যরা তৎপরতা শুরু করেন। তবে মেঘনার ওই শাখা নদী প্রচণ্ড খরস্রোতা হওয়ায় উদ্ধার কার্যক্রম চালাতে বেগ পেতে হচ্ছিল। শুক্রবার সকাল ৮টার দিকে দুর্ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের নাছোকাঠির একটি চর সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় শাহিদা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। তবে বিকেল ৩টা পর্যন্ত শিশু সাইমুনের খোঁজ মেলেনি।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories