Saturday, September 5, 2026
30 C
Kolkata

ঐতিহাসিক পদ্মা সেতুতে ২০ দিনে কত টোল আদায় হয়েছে জানলে চমকে যাবেন!

ধূমধাম করে উদ্বোধন হয়েছে পদ্মা সেতু। বাংলাদেশের মানুষের কাছে এই সেতু অত্যন্ত গর্বের । প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উদ্বোধন হয় এই দীর্ঘ সেতু।

উদ্বোধন হওয়ার পর চলতি বছরের ২৭ জুন থেকে পদ্মা সেতুতে আনুষ্ঠানিকভাবে গাড়ি পারাপার শুরু হয়। গাড়ি চলাচল শুরুর পর থেকে ১৫ জুলাই শুক্রবার পর্যন্ত ২০ দিনে পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ৫২ কোটি ৫৫ লাখ ৩৫ হাজার ৬৫০ টাকা। ভাবতে অবাক লাগলেও এটাই সত্য!

গণমাধ্যম সূত্রে খবর, গত ৮ জুলাই ,শুক্রবার) পদ্মা সেতুর ওপর দিয়ে কমবেশি ৩১ হাজার ৭২৩টি গাড়ি পারাপার হয়েছে। আর টোল আদায় হয়েছে প্রায় ৪ কোটি ২০ লক্ষ টাকার মতো। আর সব চেয়ে কম টোল আদায় হয়েছে গত ১০ জুলাই ঈদের দিন। তাও গড়ে মোট ১ কোটি ৪৬ লাখ ১০ হাজার ৮৫০ টাকা। বলাই বাহুল্য, বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা নিজেই প্রথম টোল কেটে সেতু পারাপার করেন।

উল্লেখ্য, পদ্মা সেতু উদ্বোধনের আগে থেকে সাধারণ মানুষের মনে আলাদা এক কৌতূহল ছিল। তারপর উদ্বোধনের পর থেকেই শুরু হয় যান চলাচল। তবে গাড়ি চলাচল শুরু হওয়ার পরই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। তারপর থেকেই পদ্মা সেতুতে বাইক চলাচল নিষিদ্ধ করেছে বাংলাদেশ প্রশাসন।

পদ্মা সেতু

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories