Saturday, September 5, 2026
28 C
Kolkata

দিল্লির মর্মান্তিক বিস্ফোরণে মৃত ৮, যার মধ্যে ৬ জনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে

সোমবার দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে কেঁপে উঠেছে গোটা দেশ। দিল্লী পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে বিস্ফোরণটি হয়েছে সাদা হুন্ডাই গাড়িতে। বর্তমানে এই বিস্ফোরণ সংক্রান্ত বেশ কিছু নতুন তথ্য সামনে উঠে আসছে।

এখনো পর্যন্ত দিল্লির মর্মান্তিক বিস্ফোরণে ৮টি মৃতদেহ উদ্ধার করেছে দিল্লি পুলিশ, যার মধ্যে ৬টি মৃতদেহকে শনাক্ত করা সম্ভব হয়েছে। মীরাটের মোহসিন, আমরোহার বাস কন্ডাক্টর অশোক কুমার, হাসানপুর (আমরোহা)-এর বাসিন্দা লোকেশ, শ্রাবস্তীর ৩৪ বছর বয়সী দিনেশ মিশ্র, ২২ বছর বয়সী উবের চালক পঙ্কজ এবং অমর কাটারিয়া-এর মৃতদেহ চিহ্নিত করা গেছে। ই-রিকশা চালক মহম্মদ জুমান এখনও নিখোঁজ রয়েছেন। জানা গেছে, নিহতদের অধিকাংশ অসহায় দরিদ্র পরিবারের প্রান্তিক মানুষ। যাঁদের মধ্যে অনেকে পরিবারের একমাত্র উপার্জনকারীও ছিলেন।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories