Saturday, September 5, 2026
28 C
Kolkata

এসআইআর এর জন্য বাড়ি ফেরার আগেই মর্মান্তিক পরিণতি মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক সেলিমের !

অসমে কাজ করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের খোদাবন্দপুর গ্রামের পরিযায়ী শ্রমিক সেলিম শেখ (৩৮)। পেশায় তিনি ছিলেন মিস্ত্রি। গত দু’মাস আগে কাজের সন্ধানে অসমের গুয়াহাটিতে যান সেলিম। সোমবার সন্ধ্যায় কেনাকাটার জন্য বাজারে গিয়ে রেললাইন পার হওয়ার সময় আচমকাই দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন তিনি এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। মঙ্গলবার সকালে মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে সেলিম শেখের পরিবারে। মৃতের স্ত্রী মিমেরা খাতুন ও তিন নাবালক সন্তান এখন গভীর শোকে ভেঙে পড়েছেন বলে জানা গিয়েছে। সেলিমের স্ত্রীর জানায়, সোমবার বিকেলেও ফোনে কথা হয়েছিল তার সেলিমের সঙ্গে। দু’দিনের মধ্যেই বাড়ি ফিরবেন বলে জানিয়েছিলেন তিনি।

এই ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসনের আধিকারিকরা পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। স্থানীয় পঞ্চায়েত সদস্যা মহসিনা খাতুনের স্বামী শহিদুল ইসলাম জানান, “খবর পাওয়ার পরই গুয়াহাটি রেলপুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। মঙ্গলবার দুপুরে ময়নাতদন্তের পর অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহ ফরাক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে।” বুধবার ভোরের মধ্যে সেলিম শেখের মৃতদেহ তার গ্রামে পৌঁছবে বলে জানিয়েছেন তিনি। প্রতিবেশীরা জানান, পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন সেলিম। তার অকাল মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে এখন উদ্বিগ্ন গোটা পরিবার ও প্রতিবেশীরা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories