Friday, March 6, 2026
32.6 C
Kolkata

দিল্লি নির্বাচন দপ্তরের সিসিটিভি ফুটেজ গায়েব, আদালতে জানালো নির্বাচন কমিশন!

নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া (ইসিআই) দিল্লি হাইকোর্টকে জানিয়েছে, দিল্লির সাতটি জেলার জেলা নির্বাচন আধিকারিকদের (ডিইও) কাছে থাকা সিসিটিভি ফুটেজ ধ্বংস করে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, জুন মাসে নির্বাচন কমিশন নির্দেশ জারি করেছিল যে ভোট প্রক্রিয়ার সিসিটিভি, ওয়েবকাস্টিং ও ভিডিও ফুটেজ ৪৫ দিনের মধ্যে নষ্ট করে দিতে হবে, যদি ওই নির্ধারিত সময়ের মধ্যে আদালতে কোনো মামলা দায়ের না হয়। অপপ্রচার ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি কমিশনের।

এই বিষয়টি আদালতের নথিভুক্ত করেন বিচারপতি মিনি পুষ্কর্ণা। ঘটনাটির সুত্রপাত, আইনজীবী মহম্মদ প্রাচা আদালতে আবেদন করেন যে তিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় দেশজুড়ে ভোটকেন্দ্রগুলির সিসিটিভি ফুটেজ চেয়েছিলেন। তার দাবি ছিল, আদালতে মামলাটি চলাকালীন যেন ওই ফুটেজ ধ্বংস না করা হয়।
তবে আদালতে জানানো হয়, “বর্তমানে আবেদনকারী যে তথ্য চেয়েছেন, অর্থাৎ লোকসভা নির্বাচন ২০২৪-এর ভিডিও/সিসিটিভি ফুটেজ, তা দিল্লির ডিইওদের হেফাজতে নেই, ইতিমধ্যেই তা ধ্বংস করা হয়েছে।”

প্রাচা অভিযোগ করেন, কমিশনের নতুন নির্দেশ আসলে তার মামলাকে অকার্যকর করার জন্যই জারি করা হয়েছে, যাতে প্রমাণ নষ্ট করা যায়। অন্যদিকে, নির্বাচন কমিশন জানায়, প্রাচা ওই নতুন নির্দেশের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক চ্যালেঞ্জ করেননি। বিচারপতি বলেন, “বর্তমান পরিস্থিতিতে আদালত কোনো আদেশ দিতে পারছে না। তাই এই আবেদনটি আপাতত মীমাংসা করা হলো।” এর আগে আগস্ট মাসে মুখ্য নির্বাচন কমিশনার গ্যনেশ কুমার এক সাংবাদিক বৈঠকে বলেন, ভোটারদের গোপনীয়তা রক্ষার স্বার্থে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা সম্ভব নয়।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories