Saturday, September 5, 2026
28 C
Kolkata

জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রদান করা হলো ডি.লিট.’ উপাধি!

জাপানের ঐতিহ্যবাহী ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘সাম্মানিক ডি.লিট.’ উপাধি প্রদান করা হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, যারা ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এই উদ্যোগ নেয়।
সম্মান গ্রহণের পর মুখ্যমন্ত্রী জানান, “জাপান এক অসাধারণ দেশ। আমরা হয়তো ভিন্ন ভিন্ন দেশ, কিন্তু আমাদের হৃদয় এক।” তিনি আরও জানান, আগামী বছর তিনি জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয়ে সফরে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় জাপানের মানুষের আন্তরিকতা ও সৌজন্যের প্রশংসা করে বলেন, “জাপান সবসময় মানুষকে ভালোবাসে, সম্মান দেয়। ঐক্যবদ্ধভাবে কাজ করে, শিক্ষা ও সংস্কৃতিকে গুরুত্ব দেয়।” তিনি এই সম্মানের জন্য জাপান সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

১৮৭০ সালে প্রতিষ্ঠিত ওকায়ামা বিশ্ববিদ্যালয় জাপানের অন্যতম সেরা এবং বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলির একটি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলার দুটি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিলিতভাবে কাজ করছে, যা দুই দেশের ছাত্রছাত্রীদের জন্য নতুন সুযোগের দরজা খুলে দেবে। জাপান সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “জাপান খুব সুন্দর দেশ। পাহাড়, নদী, জঙ্গল—সবই আছে ওখানে। মানুষ স্বাস্থ্যবান, পরিশ্রমী এবং শিক্ষিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুঃখের ইতিহাস থাকা সত্ত্বেও তারা নিজেদের দেশকে গড়ে তুলেছে দারুণভাবে। আমাদের ছাত্রছাত্রীরাও সেখানে পড়াশোনা ও গবেষণায় আগ্রহী।”

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories