Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

দিল্লি বিস্ফোরণের পর রাজস্থানের রেলস্টেশনে মুসলিম যাত্রীদের লক্ষ্য করে করা হচ্ছে তল্লাশি!

দিল্লির লালকেল্লায় ১০ই নভেম্বরের ভয়াবহ বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু ও ৩০ জনের বেশি আহত হওয়ার একদিন পরই দেশের বিভিন্ন জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়। এর মধ্যেই রাজস্থানের বারমের জেলার রেলস্টেশনে ১২ই নভেম্বর যে দৃশ্য দেখা গেল, তা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। স্টেশনে পুলিশকে দেখা যায় যাত্রীদের তল্লাশি করতে, কিন্তু ভিডিওতে স্পষ্ট দেখা যায়, বিশেষ করে টুপি পরা বা দাড়িওয়ালা মুসলিম পুরুষদের আলাদা করে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারোর পকেট তল্লাশি করা হচ্ছে, বা কারোর ব্যাগ খুলে জামাকাপড় ছড়িয়ে পরীক্ষা করা হচ্ছে। অপরদিকে, অন্য যাত্রীদের প্রায় কোনও প্রশ্ন ছাড়াই যেতে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

এক মুসলিম যাত্রী এক ভিডিওতে বলেন, “আমাদেরই শুধু থামানো হলো। অন্যদের দিকে তাকিয়েও দেখল না।” এই দৃশ্য দেখে সাধারণ মানুষ থেকে মানবাধিকার কর্মী পর্যন্ত অনেকে এমন আচরণের তীব্র নিন্দা করেছেন। তাদের মতে, নিরাপত্তার নামে এক সম্প্রদায়কে আলাদা করে দেখা কখনোই গ্রহণযোগ্য নয়। সমালোচকদের দাবি, নিরাপত্তা বাড়ানো জরুরি, কিন্তু তা যেন কখনোই বৈষম্যমূলক না হয়। মানুষের চেহারা বা পোশাক দেখে সন্দেহ করা হলে সমাজে বিভাজন আরও বাড়বে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories