Saturday, September 5, 2026
30 C
Kolkata

বৈষ্ণোদেবী মেডিকেল সংস্থায় মুসলিম ডাক্তার ও ছাত্র ভর্তিকে ঘিরে উত্তেজনা, বিক্ষোভে হিন্দুত্ববাদী সংগঠনগুলি

জম্মুতে শ্রীমাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড হাসপাতাল ও নতুন মেডিকেল কলেজে মুসলিম ডাক্তার নিয়োগ এবং প্রথম ব্যাচের এমবিবিএস ভর্তিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। যুব রাজপুত সভা, বিশ্ব হিন্দু পরিষদসহ কয়েকটি হিন্দুত্ব সংগঠন দাবি করেছে—শ্রাইন বোর্ডের তহবিলে চলা প্রতিষ্ঠানে হিন্দু চিকিৎসক ও কর্মী নিয়োগে অগ্রাধিকার দেওয়া উচিত।

বিতর্ক শুরু হয় যখন জানা যায়, নতুন স্থাপিত শ্রীমাতা বৈষ্ণদেবী ইনস্টিটিউট অব মেডিকেল এক্সেলেন্সের ৫০টি এমবিবিএস আসনের মধ্যে ৪২ জন মুসলিম, ৭ জন হিন্দু এবং ১ জন শিখ ছাত্র ভর্তি হয়েছে। ভিএইচপি চিঠি দিয়ে অভিযোগ করেছে—এতে ‘ধর্মীয় ভারসাম্য নষ্ট’ হয়েছে এবং নীতিমালা পুনর্বিবেচনা করা উচিত।

তবে প্রশাসন জানিয়েছে, ভর্তি ও নিয়োগ শুধুমাত্র NEET–এর মেধা এবং জম্মু–কাশ্মীরের নীতিমালার ভিত্তিতে হয়। শ্রাইন বোর্ড এখনো এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories