Saturday, September 5, 2026
28 C
Kolkata

আলিয়া বিশ্ববিদ্যালয়ে ‘মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ ২০২৫’-এ সফল পড়ুয়াদের পুরস্কার প্রদান

রবিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসের অডিটোরিয়ামে এক অনাড়ম্বর কিন্তু সুন্দর পরিবেশে স্কলারশিপ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন হয়। জিডি স্টাডি সার্কেল, চেকমেট ক্যারিয়ার এবং অনুসন্ধান সোসাইটির সহায়তায় আয়োজিত ‘মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ২০২৫’-এর দক্ষিণবঙ্গের দ্বিতীয় পর্বে সফল ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিডি মনিটরিং কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস নুরুল হক, আইএসএস লিয়াকত আলি, আরফান আলি বিশ্বাস, রফিকুল ইসলাম, প্রদীপ মুখোপাধ্যায়, গৌরাঙ্গ সরখেলসহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি। সকলেই ছাত্রছাত্রীদের মনোবল বাড়াতে পড়াশোনায় নিয়মিত থাকার পরামর্শ দেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেস এডুকেশনাল হাবের সম্পাদক খাদিমুল ইসলাম। জানা যায়, রাজ্যের প্রায় ৮ হাজার ছাত্রছাত্রী এই বছরের ট্যালেন্ট সার্চ পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে মোট ৩২০ জন সফল পরীক্ষার্থীকে বেছে নিয়ে পুরস্কৃত করা হয়। দক্ষিণবঙ্গ থেকে ৭০ জন কৃতী ছাত্রছাত্রী এদিন সন্মান পান।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories