Saturday, September 5, 2026
28 C
Kolkata

এনুমারেশন ফর্ম নিতে গিয়ে অসুস্থ হলেন আরও এক বিএলও, পরিস্থিতির জন্য স্ত্রী দায়ী করলেনএসআইআরকে!

এনুমারেশন ফর্ম সংগ্রহের কাজ যত শেষের দিকে যাচ্ছে, ততই চাপ বাড়ছে বুথ লেভেল অফিসারদের ওপর। প্রতিদিন সকাল থেকে রাত অবধি বাড়তি দায়িত্ব সামলাতে গিয়ে তারা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন। অভিযোগ উঠছে, অতিরিক্ত কাজের চাপেই একের পর এক বিএলও অসুস্থ হচ্ছেন। রবিবার সেই তালিকায় নাম জুড়ল কাটোয়া বিধানসভার ১৪৭ নম্বর বুথের বিএলও শুকদেব দাসের।

রবিবার ভোরেই শুকদেব বেরিয়েছিলেন এনুমারেশন ফর্ম সংগ্রহের কাজে। বাড়ি থেকে কিছুটা এগোতেই মাথা ঘোরা ও বুকে অস্বস্তি অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে বাড়িতে ফোন করেন। পরিবারের সদস্যরা তাড়াতাড়ি পৌঁছে তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করান। চিকিৎসক সোমনাথ মুখোপাধ্যায় জানান, অতিরিক্ত মানসিক চাপ এবং দুশ্চিন্তা থেকে তার প্যানিক অ্যাটাক হয়েছে। আপাতত তিনি স্থিতিশীল থাকলেও দু’-এক দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

পরিবার বলছে, শুকদেব গত কয়েক দিন ধরে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত টানা কাজ করছেন। ফর্ম সংগ্রহ করে বাড়ি ফিরেই গভীর রাত পর্যন্ত তথ্য এন্ট্রির কাজ করতেন তিনি। সেই মানসিক চাপই তার অসুস্থতার মূল কারণ বলে মনে করেন পরিবার। স্ত্রী ইশা চট্টোপাধ্যায় বলেন, “দিনের পর দিন এত কাজের চাপ, সঙ্গে দুশ্চিন্তা—ওর শরীর আর মাথা দুটোই ভেঙে পড়ছে। আমরা খুবই চিন্তায় আছি।”

এদিকে, নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পশ্চিমবঙ্গের ৯৯.৭৪ শতাংশ ভোটারের হাতে এনুমারেশন ফর্ম পৌঁছে গেছে। রাজ্যের মোট ভোটার সংখ্যা ৭.৬৬ কোটি। এর মধ্যে ৭ কোটি ৬৪ লক্ষ মানুষ ইতিমধ্যেই ফর্ম পেয়ে গিয়েছেন, এবং প্রায় ৪১ শতাংশ ফর্মের ডিজিটাইজেশনও শেষ হয়েছে। বিএলওদের বাড়তি দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। অনেকেই মনে করছেন, এই চাপে কর্মীদের শারীরিক ও মানসিক সুস্থতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুকদেব দাসের ঘটনার পর এই বিষয়টি নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories