Saturday, September 5, 2026
30 C
Kolkata

বারাসত মর্গে মৃতের চোখ চুরি! বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বারাসত মেডিক্যাল কলেজের মর্গে মৃতের চোখ চুরির অভিযোগকে কেন্দ্র করে সোমবার উত্তেজনা ছড়ায়। মৃতের দেহ নিতে এসে পরিবারের সদস্যরা দেখেন, মৃত প্রীতম ঘোষের একটি চোখ নেই। চোখের ওপর তুলসী পাতা রাখা থাকায় প্রথমে সন্দেহ হয়। পরে তুলসী পাতা সরিয়ে দেখতেই পরিবারের লোকজন ক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ, এটি ইঁদুরের কামড় নয়, বরং অঙ্গ পাচার চক্রের কাজ।

মৃত প্রীতম ঘোষের বয়স ৩৫ বছর। তিনি বারাসতের কাজীপাড়া নেতাজিনগর এলাকার বাসিন্দা। স্থানীয় একটি দোকানে কাজ করতেন। সময় পেলে অনলাইন বুকিং বাইক চালিয়ে বাড়তি আয় করতেন। সোমবার ভোরে যশোর রোডের কাছে একটি ছোট মালবাহী গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

দুপুরে প্রীতমের পরিবার দেহ নিতে এলে চোখ না থাকার ঘটনা সামনে আসে। অভিযোগ ঘিরে মুহূর্তেই বিক্ষোভ শুরু হয়। ঠিক সেই সময় বনগাঁ থেকে কলকাতায় ফেরার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় ওই এলাকায় আটকে যায়। পরিস্থিতি দেখে মুখ্যমন্ত্রী নিজেই পরিবারের সদস্যদের ডেকে কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাকে মর্মান্তিক বলে জানান এবং দ্রুত তদন্তের নির্দেশ দেন।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories