Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

৯০ ছুঁইছুঁই রুপি! ১১ মাসে বড় ধস, এশিয়ার দুর্বলতম মুদ্রার তকমা পেল ভারত

ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম লাগাতার কমছে। বছরের শুরু থেকে নভেম্বর পর্যন্ত টাকার মান নেমে গেছে প্রায় ৪ শতাংশেরও বেশি, যা এশিয়ার মধ্যে সবচেয়ে দুর্বল হিসাবে ধরা হচ্ছে। অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক বাজারে ডলারের চাহিদা বৃদ্ধি ও বাণিজ্য নীতিগত টানাপোড়েন এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। চলতি বছরের ২৭ নভেম্বর এক ডলারের দাম প্রায় ৮৯ টাকা ছুঁয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে দেশের মধ্যে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিরোধীরা কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক সিদ্ধান্তকে দায়ী করছে। এশিয়ার বিভিন্ন দেশের মুদ্রার মধ্যে মালয়েশিয়া, থাইল্যান্ড, তাইওয়ান ও চিনের মুদ্রা তুলনামূলক ভাবে প্রভাবশালী অবস্থান ধরে রেখেছে। তবে ভারতসহ বাংলাদেশ, ফিলিপাইন ও ভিয়েতনামের মুদ্রা বড় ক্ষতির মুখে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের কঠোর শুল্কনীতির কারণে ভারতীয় রপ্তানিকারকরা উল্লেখযোগ্য ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। মার্কিন বাজারে রপ্তানি কমায় রিজার্ভ ব্যাংকে ডলারের প্রবাহও কমেছে ফলে আন্তর্জাতিক লেনদেনে টাকার চাপ আরও বেড়েছে। ৩ থেকে ৫ ডিসেম্বর রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটির বৈঠকে টাকার স্থিতিশীলতা নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। সুদের হারে কোনো পরিবর্তন আনা হবে কি না, এখন সেই সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আর্থিক মহল।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories