Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

গাজায় পশ্চিম তীরে প্রতি সপ্তাহে বহু ফিলিস্তিনিকে আটক করছে ইসরায়েলি সেনা

গাজার পশ্চিম তীরে প্রতিনিয়ত বাড়ছে গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনা। ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী প্রতি সপ্তাহেই শতাধিক ফিলিস্তিনিকে আটক করে, জিজ্ঞাসাবাদ চালায় এবং নানা ধরনের শারীরিক ও মানসিক অত্যাচার করে। সংগঠনের দাবি, বেশিরভাগ মানুষকেই কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যেই ছেড়ে দেওয়া হয়, কিন্তু তারা সকলেই দুর্ব্যবহার ও ভয়ের পরিবেশের মধ্যে দিয়ে যেতে বাধ্য হন।
সংস্থার মিডিয়া কর্মকর্তা ইমানি সেরাহিন বলেন, ইসরায়েলি সেনারা শুধু সেইসব গ্রেপ্তারই প্রকাশ করে যাদের কারাগারে পাঠানো হয়। কিন্তু বহু ফিলিস্তিনির বাড়িতে হানা দেওয়া, তাদের জিনিসপত্র ভাঙচুর, টাকা-পয়সা লুট এবং কয়েক ঘণ্টা ধরে আটকে রাখার ঘটনাগুলি ইচ্ছাকৃত ভাবে লুকিয়ে রাখা হয়।

সেরাহিন জানান, সম্প্রতি টুবাসে সেনাবাহিনীর অভিযানের সময় মাত্র একদিনেই ১৬২ জনকে আটক করা হয়েছে। অথচ সেনাবাহিনী দাবি করছে, ওই সপ্তাহে মাত্র কয়েকজন মানুষকে আটক করা হয়েছিল। জেরা করার সময় ফিলিস্তিনিদের ওপর মারধর, গালিগালাজ, হুমকি ও ভয় দেখানো নিত্যদিনের ঘটনা বলে তিনি জানান। ঘরে ঢুকে আসবাবপত্র নষ্ট করা, পরিবারের সঞ্চয় লুট করে নেওয়ার অভিযোগও রয়েছে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে। ইতিমধ্যেই জেনিন ও তুলকারেমের শরণার্থী শিবির থেকে ৪২ হাজারের বেশি মানুষকে বলপূর্বক সরিয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories