Saturday, September 5, 2026
30 C
Kolkata

সময়সীমা বাড়ানোর অনুরোধে কেন্দ্রকে চিঠি দিল অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন

উমিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তির নথিভুক্তকরণকে ঘিরে পশ্চিমবঙ্গসহ দেশের মুসলিম সমাজে গভীর চিন্তা দেখা দিয়েছে। নথিভুক্ত করার যে সময়সীমা ঠিক করা হয়েছিল, তা এখন প্রায় শেষের দিকে। হাতে থাকা অল্প কয়েক দিনে এই বড় কাজ সম্পূর্ণ করা অনেকের পক্ষেই কঠিন হয়ে পড়ছে। মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা মানুষেরা উদ্বেগে রয়েছেন।

এই পরিস্থিতিতে সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুকে চিঠি দিয়েছে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি বাকীবিল্লাহ মোল্লা জানিয়েছেন, ওয়াকফ সম্পত্তি মুসলমানদের ধর্মীয় জীবন, শিক্ষা ও সামাজিক সংস্কৃতির সঙ্গে বহুদিন ধরে যুক্ত। তাই নথিভুক্তির ক্ষেত্রে অতিরিক্ত চাপ সাধারণ মানুষের মনে ভয় তৈরি করছে। তিনি আরও জানান, গ্রামাঞ্চলে অনেক মুতাওয়াল্লি ও শেয়ারহোল্ডার পুরনো নথি সংগ্রহ, জমির পরিমাপ এবং ডিজিটাল আপডেটের কাজ এখনো শেষ করতে পারেননি। ফলে সময় বাড়ানো হলে লক্ষ লক্ষ মানুষের উপকার হবে। তাঁর আশা, সরকার এই উদ্বেগকে গুরুত্ব দেবে এবং নথিভুক্তকরণের মেয়াদ কিছুটা বাড়িয়ে একটি মানবিক সিদ্ধান্ত নেবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories