Saturday, September 5, 2026
28 C
Kolkata

‘নিরাপদ অঞ্চলেই’ তাবুতে আগুন—ইসরায়েলি হামলায় একই পরিবারের তিনজনসহ ছয় নিহত

গাজায় আবারও ইসরায়েলি হামলায় ছয় জনের মৃত্যু হয়েছে, যাঁদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় একাধিক আঘাতে এই প্রাণহানি ঘটে। আল জাজিরা জানিয়েছে, আল-মাওয়াসির তথাকথিত ‘নিরাপদ অঞ্চলে’ ঘুমন্ত অবস্থায় একটি তাবু লক্ষ্য করে হামলা চালানো হয়। সেই আগুনে বাবা ফাতি আবু হুসেইন ও তাঁর দুই ছেলে—আট বছরের বিলাল এবং দশ বছরের মোহাম্মদ—পুড়ে মারা যান।

একই সঙ্গে কাছের এক হাসপাতালের আশপাশেও বিস্ফোরণ ঘটানো হয়, যাতে আরও ১৬ জন আহত হন।

তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে মাত্র ৫৫ দিনে ইসরায়েল অন্তত ৫৯১ বার চুক্তি লঙ্ঘন করেছে, আর তাতে প্রায় ৩৬৬ জনের মৃত্যু হয়েছে। দুই বছরের লাগাতার হামলায় গাজার স্বাস্থ্যব্যবস্থাও ভেঙে পড়েছে, ফলে আহতদের যথাযথ চিকিৎসা পাওয়া আরও কঠিন হয়ে উঠছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories