Saturday, September 5, 2026
28 C
Kolkata

পার্থ চট্টোপাধ্যায় হাসপাতালে, গুরুতর অবস্থায় ভর্তি – হঠাৎ কী ঘটলো?

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আবারও হাসপাতালে নিয়ে যেতে হল। গত বৃহস্পতিবার বাড়ির স্নাবাগারে পড়ে গিয়ে তার বাঁ হাতে চোট লাগে। ঘটনার পরই পরিবারের সদস্যরা তার ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন। চিকিৎসক হাতে পরীক্ষা করে দেখার পর জানান, তাকে হাসপাতালে ভর্তি করা প্রয়োজন। সেই অনুযায়ী শনিবার তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার বাঁ হাতের এক্স-রে করা হয়। হাসপাতাল সূত্রের খবর, বড় ধরনের কোনও ভাঙন ধরা পড়েনি। তবে ব্যথা ও ফোলাভাব থাকার কারণে কয়েকদিন পর্যবেক্ষণে রাখতে হবে। চিকিৎসকরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে এবং অবস্থার উন্নতি হলে তবেই ছাড়া হবে তাকে।

এই ঘটনার মাঝে আদালত সংক্রান্ত বিষয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। শিক্ষক নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের নিয়মিত ভাবে আদালতে হাজিরা দেওয়ার কথা। বুধবার ব্যাঙ্কশাল কোর্টে তাকে উপস্থিত থাকার নির্দেশ ছিল। কিন্তু তিনি হাজির হননি। শুধু পার্থ নন, এই মামলার আরও কয়েকজন অভিযুক্তও এদিন আদালতে আসেননি।

অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচারক শুভেন্দু সাহা স্পষ্টভাবে অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, যাঁরা উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়েছেন, তাদের প্রত্যেকেরই নিম্ন আদালতের প্রতিটি শুনানিতে উপস্থিত থাকা বাধ্যতামূলক। বিচারকের কড়া মন্তব্য হাজিরা এড়ালে আদালতের পূর্ণ অধিকার আছে জামিন বাতিল করার।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories