Saturday, September 5, 2026
30 C
Kolkata

হুমায়ুন কবীরের বাবরি মসজিদে দানের স্রোত, তিন কোটি ছাড়াল অনুদান

মুর্শিদাবাদের বেলডাঙায় বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাবরি মসজিদ নির্মাণ উদ্যাগকে ঘিরে বিপুল অনুদান জমা পড়ছে। গত শনিবার তিনি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর থেকেই এলাকা জুড়ে সাধারণ মানুষের সাড়া দেখা যায়, কেউ নগদ অর্থ দিচ্ছেন, কেউ আবার স্বর্ণালংকার বা নির্মাণসামগ্রী দান করছেন। সোমবার রাত পর্যন্ত যে পরিমাণ টাকা গোনা গেছে, তা প্রায় তিন কোটি টাকা ছাড়িয়েছে। এখনও অনেক বাক্স খোলা হয়নি।

হুমায়ুন কবীর এলাকাজুড়ে ১১টি দানবাক্স রেখেছিলেন। অল্প সময়ের মধ্যে সেগুলোর বেশিরভাগই টাকার ভারে উপচে পড়তে থাকে। একই সঙ্গে দূরদূরান্ত থেকে অনলাইন লেনদেনের মাধ্যমেও বিপুল অঙ্কের দান পৌঁছেছে। ধারাবাহিকভাবে টাকা গোনার জন্য বিশেষ মেশিন আনা হয়েছে। পাওয়া যাচ্ছে ৫০০ টাকার নোট থেকে শুরু করে ছোট ছোট খুচরো পর্যন্ত সব রকম অর্থ। পাশাপাশি বহু মানুষ সোনার গয়নাও দিয়েছেন, যার বাজারদর লাখ টাকার উপরে।
এছাড়া, কয়েকজন স্থানীয় ব্যবসায়ী স্বেচ্ছায় ইট, বালি ও পাথর দিয়ে সাহায্য করছেন।

দলের বিরুদ্ধে কাজের অভিযোগে তৃণমূল হুমায়ুন কবীরকে সাসপেন্ড করার পরদিনই তিনি এই শিলান্যাস করেন। ওই অনুষ্ঠান থেকেই তিনি মানুষকে সহায়তার আবেদন জানান। তার ঘনিষ্ঠরা জানান, সংগ্রহ করা অর্থ ও মূল্যবান জিনিসপত্র রাখার জন্য আলাদা ঘর তৈরি করা হবে। প্রয়োজনে সিসিটিভি সহ বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করা হবে। রবিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া টাকা গণনার কাজ মঙ্গলবারও চলছে। স্থানীয়রা বলছেন, এমন স্বতঃস্ফূর্ত দান বহুদিন এলাকায় দেখা যায়নি।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories